২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অ্যাম্বুলেন্সের চাপায় নারীর মৃত্যু

রাজধানীর আদাবরে অ্যাম্বুলেন্সের চাপায় পাথচারী এক নারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 05:30 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সোমবার সকাল ৮টার দিকে জাপান গার্ডেন সিটির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আদাবর থানার এসআই শংকর বালা জানান।

নিহত মর্জিনা বেগম (৫০) ওই এলাকার নবীনগর হাউজিংয়ে থাকতেন। বিভিন্ন বাসায় তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

সকালে জাপান গার্ডেন সিটি সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স মর্জিনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদাবর থানার এসআই আবুল বাশার বলেন, অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না। দুর্ঘটনার পর পুলিশ অ্যাম্বুলেন্সের চালক সাদেককে আটক করেছে।