২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআরপিকে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 06:11 PM

Updated : 08 Apr 2022, 12:53 AM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সিআরপিকে এই অনুদান দিয়েছেন, যাতে প্রতিষ্ঠানটি ভালোভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা দিতে পারে।

পক্ষাঘাতগ্রস্ত মানুষের চিকিৎসা, সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য দেশে ১৯৭৯ সালে সিআরপি প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালরি এ টেইলর।

সাভারে এর মূল কার্যালয় ছাড়াও রাজধানীর মিরপুরে একটি উপকেন্দ্র রয়েছে। এছাড়া ঢাকার গণকবাড়ী, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, মৌলভীবাজার, মানিকগঞ্জ, পাবনা, সিলেট ও ময়মনসিংহেও এর সেবা বিস্তৃত হয়েছে।