২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিসিয়াল সার্ভিস কমিশনে বিচারপতি হাসান ফয়েজকে পুনঃনিয়োগ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 01:39 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন বলে আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়। 

আপিল বিভাগের এ বিচারপতি পাঁচ বছর আগে প্রথম দফায় জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন।

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান। আট বছর পর ২০০৯ সালের ২৫ মার্চ তার নিয়োগ স্থায়ী হয়। ২০১৩ সালে তিনি আপিল বিভাগের বিচারপতি হিসাবে শপথ নেন।

এই বিচারপতি ১৯৮১ সালের ২১ অগাস্ট আইন পেশায় যোগ দেন। আইনজীবী হিসেবে ১৯৮৩ সালে হাই কোর্টে কাজ শুরু করেন তিনি।