ভারত থেকে ফিরলেন আরও ১৬৪ জন
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ভারতে আটকে পড়া ১৬৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুর ২টা ৫৮ মিনিটে চেন্নাই থেকে চার শিশুসহ ১৬৪ বাংলাদেশি ঢাকায় আসেন।
নতুন করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ভারত থেকে কয়েক ধাপে ইউএস-বাংলা এয়ারলাইন্সে এরই মধ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশি ফিরে এসেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও এসেছেন শতাধিক বাংলাদেশি।
এছাড়াও সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।
