২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 10:48 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সোমবার বিকালে প্রধান বিচারপতির বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেনজীর আহমেদ এ মাসের মাঝামাঝিতে আইজিপির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি।

সাক্ষাতে প্রধান বিচারপতি আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন।

আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।