‘লে-অফ’: পল্টনে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর পল্টনে একটি পোশাক কারখানা ‘লেঅফ’ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
স্কাউটভবনের পেছনে ইটন ফ্যাশনসের দেড় শতাধিক শ্রমিক বুধবার সকাল থেকে প্রায় দুই ঘণ্টা সড়কে বিক্ষোভ দেখায় বলে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।
“কিন্তু বুধবার কর্তৃপক্ষ করখানা ‘লে-অফ’ করে নোটিস টানিয়ে দেয়। তা দেখে আজ সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।”
কিন্তু মালিকপক্ষের কেউ সেখানে না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা সেখান থেকে চলে যায় বলে জানান ওসি।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে বিদেশি ক্রেতারা আদেশ বাতিল করায় চট্টগ্রামেও বেশ ক’টি কারখানা লেঅফ করা হয়েছে।
