বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে আইজিপির শ্রদ্ধা
বানানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি) বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার বনানী কবরস্থানে গিয়ে পুষ্পস্তবক অপর্ণের পর তিনি ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামানা করে মোনাজাত করেন।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
