২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম দেশের রাষ্ট্রদূতদের ৬ টন খাদ্য সহায়তা

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য ছয় টন খাদ্য দিয়েছে ঢাকায় নিযুক্ত মুসলিমপ্রধান দেশের রাষ্ট্রদূতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 04:52 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের নিকট ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ সময় এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতদের ধন্যবাদ দেন।

রাষ্ট্রদূতদের মধ্যে ফিলিস্তিনের ইউসেফ এস ওয়াই রামাদান, সৌদি আরবের ইসা ইউসেফ ইসা আলদুহাইলান, মিশরের ওয়ালিদ আহমেদ শামসেলদিন ও ইন্দোনেশিয়ার রিনা প্রিত্যসমিয়ারসি সোয়েমারনো সেখানে ছিলেন।

প্যালেস্টাইনের ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।