২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডায় ছুরিকাঘাতে তরুণ নিহত

ঢাকার বাড্ডায় ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2020, 01:16 AM

Updated : 18 Aug 2022, 02:45 PM

রোববার রাত ৯টায় সাঁতারকুল দারোগাবাড়ীর সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতের নাম আরিপ (১৭)। তার সঙ্গে থাকা বন্ধু মোমিনও (১৬) আহত হয়েছে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মোমিন ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  তারা দুজন বাসায় ফেরার পথে কয়েকজন তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে আরিফ গুরুতর আহত হয়। আরিফ ও মোমেনকে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  আরিফের বুকে, পাঁজরে, হাতে আঘাতের চিহ্ন ছিল।

বাড্ডা থানার ওসি মো. পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য নিয়ে এলাকার কিশোর গ্রুপের দু'পক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।”

এই ঘটনায় অপু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।