২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর আলাল (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 05:58 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

বাসার অদূরে একটি খালি জায়গায় মাটিচাপা দেওয়া তার লাশ উদ্ধার করা হয়।

ত্রিমোহনী পশ্চিম নন্দিপাড়া লির্বাটি স্কুলের সামনের বস্তির বাসিন্দা আলাল অটোরিকশা চালাত।

খিলগাঁও থানার এসআই রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলাল গত মঙ্গলবার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি জানিয়ে বুধবার তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছিল।

“বৃহস্পতিবার দুপুরের দিকে বাসা থেকে কিছুটা দূরে শেখের জায়গা নাম স্থানে খালি একটি প্লটে কয়েকজন বিদ্যুৎমিস্ত্রি কাজ করতে গিয়ে লাশের খোঁজ পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে আলালের লাশ উদ্ধার করে।”

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।