২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় হামিম ভূঁইয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 12:25 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

বুধবার সকাল ৮টার দিকে হামিম মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় মৃধাবাড়ী এলাকার রাজমহল হোটেলের সামনে দুর্ঘটনার শিকার হন।

ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের চাকুরে হামিমের বাসা ডেমরার নতুন পাড়ায়।

হামিমের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মোটর সাইকেলে করে উত্তরার কর্মস্থলে যাওয়ার সময় মাটি বহনকারী একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন হামিম।

“স্থানীয়রা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর সাড়ে নয়টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।