২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগ সমিতি, ঢাকার নতুন নেতৃত্ব

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামকে সভাপতি এবং পুলিশের বিশেষ শাখাল (এসবি) উপ মহাপরিদর্শক (ডিআইজি) আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে রংপুর বিভাগ সমিতি, ঢাকার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2020, 01:38 AM

Updated : 18 Aug 2022, 02:31 PM

সাভারের মিলিটারি ডেইরি ফার্মে শনিবার বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিদায়ী কমিটির সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান এবং বিদায়ী কমিটির কার্যকরী সভাপতি এ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের কার্যকরী সদস্য নির্বাচিত হন।

এছাড়া গাইবান্ধা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সাঈদ নূর আলম, ঠাকুরগাঁও থেকে এ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট থেকে সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, পঞ্চগড় থেকে ইঞ্জিনিয়ার সামিউর রহমান, কুড়িগ্রাম থেকে ব্যবসায়ী আব্দুল গণি কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রংপুর জেলার সিরাজুল ইসলাম।

নির্বাচিতরা কমিটির বাকি পদগুলোতে মনোনয়ন দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রংপুর বিভাগ সমিতি, ঢাকার গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হবে।

বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।