প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফসি উল্লাহকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এই কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগ দিয়ে রোববার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
