২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না জাপার কামরুল

আপিল করেও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থিতা ফিরে পাননি জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 08:18 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

সোমবার প্রার্থিতা ফিরে পেতে তার আপিল আবেদন নামঞ্জুর করে ঢাকা বিভাগীয় কমিশনার।

শুনানি শেষে ঢাকা বিভাগীয় কমিশনার সেলিম রেজা বলেন, “শুনানি শেষে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সেক্ষেত্রে জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল রয়েছে।”

কেউ স্থানীয় নির্বাচনে যে এলাকায় প্রার্থী হবেন তাকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে আইনে।

গত ২ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ে বাদ পড়েন জাপা প্রার্থী। সিটি করপোরেশন এলাকার ভোটার না হওয়ায় (উনি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ভোটার) ওইদিন কামরুলের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

মঙ্গলবারও আপিল শুনানি চলবে

নির্ধারিত সময়ে একজন মেয়র প্রার্থী ও ৩৪ জন কাউন্সিলর প্রার্থী আপিল আবেদন করেছেন।

সোমবার প্রথম দিনে একজন মেয়রপ্রার্থীসহ ১৯ জনের আপিল আবেদনের ওপর শুনানি হয়েছে। এদিন ১৩ জন কাউন্সিলরপ্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবারও আপিল শুনানি চলবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। এর ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট ৩০ জানুয়ারি।

পুরনো খবর:

ঢাকা উত্তরে মেয়র পদে জাপার প্রার্থী ছাড়া সবাই বৈধ
বাছাই: ঢাকার দুই সিটিতে মনোনয়নপত্র বৈধ ৯৯৩ জনের