২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দালিব প্রিমার চিত্রকর্ম নিয়ে বই প্রকাশ

ভিজ্যুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমা তার চিত্রকর্মগুলো নিয়ে প্রকাশ করেছেন বই।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 12:34 AM

Updated : 18 Aug 2022, 06:17 PM

শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে বইটির প্রকাশনা উৎসব হয়।

‘প্রিমা ডোনা এন ইনফিনিট জার্নি’ শিরোনামের এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, “নাজিয়া আন্দালিব প্রিমা একজন অত্যন্ত দক্ষ উদ্ভাবনী শক্তি সম্পন্ন এবং সমাজ সচেতন শিল্পী। তার আজকের এ বই প্রকাশনা উৎসবে আসতে পেরে আমি আনন্দিত।”

আন্দালিব প্রিমা বলেন, সব শিল্পীরা যেন ‘ডকুমেন্টেশনে’ জোর দেয়। এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং টিকিয়ে রাখার জন্য একত্রিত করে একটি প্রকাশনার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

নিজের অর্জনের জন্য মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান প্রিমা।

অধ্যাপক আনিসুজ্জামানকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “উনি আমাকে সবসময় অত্যন্ত উৎসাহিত করে থাকেন।”

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রিমা বলেন, “শরিফুল ইসলাম যিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একজন প্রতিষ্ঠাতা, উনি গত ১২ বছর যাবত আমার পাশে আছেন। আমার শিল্পকে ছড়িয়ে দিতে সাহায্য করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।”