২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুগদায় তরুণকে ছুরি মেরে হত্যা

রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় এক তরুণকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 11:28 AM

Updated : 08 Apr 2022, 05:13 PM

শুক্রবার সন্ধ্যায় মাণ্ডার ল্যাটকার গলি বালুর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই মহিবুর রহমান সুজন জানান।

নিহত মাহিনের বাসা যাত্রাবাড়ী এলাকায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই মহিবুর রহমান সুজন বলেন, মাহিনসহ চারজন শুক্রবার সন্ধ্যায় বালুর মাঠ এলাকায় আগুন পোহাচ্ছিল।

“এসময় কয়েকজন তাদের উপর হামলা করে এবং এলোপাতাড়ি ছুরি মারলে মাহিনসহ দুইজন আহত হয়।”

তাদেরকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই মহিবুর।

মাহিন সুনির্দিষ্ট কোনো কাজ করত না জানিয়ে এসআই সুজন বলেন, “সিনিয়র-জুনিয়ন দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”