২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের দিনে স্মারক ডাক টিকেট অবমুক্ত

স্বাধীনতাযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৮তম বার্ষিকীতে স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2019, 08:23 PM

Updated : 10 Oct 2022, 09:47 PM

গণভবনে সোমবার বিকালে প্রধানমন্ত্রী বিশেষ সিল ব্যবহার করে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন।

পাশাপাশি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেন তিনি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর রহমান, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

Image
ছবি: ইয়াসিন কবির জয়

ছবি: ইয়াসিন কবির জয়

প্রথমে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড বিক্রি করা হবে। পরে অন্যান্য জিপিও বা প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘরে পাওয়া যাবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ডাক বিভাগ।