২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘আনসারুল্লাহর দুই জঙ্গি’ গ্রেপ্তার

রাজধানীর  পল্লবী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2019, 12:25 PM

Updated : 18 Aug 2022, 06:13 PM

র‌্যাব-৪ অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে পল্লবীর কেডিসি এলাকা থেকে ওই দুইজনকে তারা গ্রেপ্তার করেন।

গ্রেফতাররা হলেন- মঞ্জুরুল ইসলাম সোহাগ (২৬) এবং আব্বাসউদ্দীন ওরফে শুকুর আলী (২২)।

তাদের কাছ থেকে সংগঠনের কিছু লিফলেট, চাঁদার রশিদ ও উগ্র মতবাদের বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মোজাম্মেল হক বলেন, কিছুদিন আগে রাজধানীকে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যেই বৃহস্পতিবার এ দুজনকে র‌্যাব গ্রেপ্তার করে।