২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিক বাজারে আটক ১২ জনের বিরুদ্ধে চার মামলা

পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে ধর্ষণ, মানবপাচার ও মাদক আইনে চারটি মামলা করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 01:07 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বংশাল থানার ওসি শাহীন ফকির শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার রাত ৯টা থেকে প্রায় তিন ঘণ্টা ওই ভবনে অভিযান চালিয়ে পাঁচজন নারী ও নয়জন পুরুষকে আটক করার পাশাপাশি হেরোইন ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায়কোবাদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চলত।”

ওসি শাহীন ফকির বলেন, পাঁচ নারীর মধ্যে দুইজন ধর্ষণের অভিযোগে আলাদা দুটি মামলা করেছেন বাকিদের বিরুদ্ধে। তাদেরকে ওই ভবনে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেখানে।

এছাড়া মানবপাচার ও মাদক আইনে আলাদা দুটি মামলায় ওই ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিন নারী ওই চক্রের সঙ্গে জড়িত। তাই তাদেরও মামলায় আসামি করা হয়েছে।”

পুরনো খবর:

পুরান ঢাকায় পুলিশের অভিযান, আটক ১৪ নারী-পুরুষ