ঢাকার ফুটপাতে নারীর মৃতদেহ
রাজধানীর আজিমপুরের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে লালবাগবাগ থানার এসআই মো. মোতালেব জানিয়েছেন, ওই নারীর নাম হাসনা আরা (৫০)।
“হাসনা রাস্তার পাশেই থাকতেন।”
এসআই মোতালেব বলেন, সোমবার সকালে আজিমপুরের সততা ডায়াগনস্টিক সেন্টারের সামনের ফুটপাতে হাসনা আরা পড়ে ছিলেন।
“উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর চিকিৎসক জানান, হাসনা আরা মারা গেছেন।”
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান পুলিশ কর্মকর্তা মোতালেব।
