২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 09:26 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

মঙ্গলবার বিকালে নিহত এই ব্যক্তির নাম মুক্তার হোসেন কাচ্চু (৩৫)। তিনি কাপড়ের ব্যবসা করতেন।

বিকাল ৫ টায় এই ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজার এলাকায় পাশাপাশি দুটি ট্রেন যাওয়া-আসার মাঝে পড়েন মোক্তার হোসেন। এ সময় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ গ্রামের মৃত সুরুজ মন্ডলের ছেলে মুক্তার ঢাকার নিউ মার্কেট এলাকার আইয়ুব আলী কলোনীর একটি মেসে থাকতেন।

তিন মেয়ের জনক মোক্তার নিউ মার্কেট এলাকায় ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন।