নৌ প্রতিমন্ত্রীর ফেইসবুক অ্যাকাউন্ট বেহাত
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ফেইসবুক অ্যাকাউন্ট ও ফেইসবুক পেইজ হ্যাকড হয়েছে।
তিনি শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩০ জুলাই বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে দেশে ফেরত নেওয়ার বিষয়ে একটি ক্যাম্পিংয়ের পোস্ট ফেইসবুকে দেই।কিন্তু ৩১ জুলাই আমার ফেইসবুক পেইজ ও অ্যাকাউন্ট হ্যাকড দেখতে পাই।”
বিষয়টি বিটিআরসিকে জানানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞের মাধ্যমে জানতে পেরেছি লাহোর থেকে ফেইসবুক অ্যাকাউন্ট ও পেইজ হ্যাক করা হয়েছে।”
গত রোজায়ও তার ফেইসবুক পেইজ ও অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল বলে জানান তিনি।
২৭ জুলাই কানাডা যান নৌ পরিবরহন প্রতিমন্ত্রী। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। রোববার দেশে ফিরবেন বলে জানান তিনি।
