ডেঙ্গু মোকাবেলায় ঢাবিতে ছাত্রলীগের ‘বাইক সার্ভিস’
ডেঙ্গু আক্রান্ত রোগীকে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীকে রক্তদানকারী রক্তদাতাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ‘বিশেষ বাইক সেবা’ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এজন্য সংগঠনটির ১৬ জন নেতাকর্মীর ফোন নম্বরসহ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এতে বলা হয়, “আপদকালীন পরিস্থিতিতে যে কোনো সময়ে রোগী বা রক্তদাতা এই বাইক সেবা ব্যবহার করতে পারবেন।’
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
