২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুসতাক-নিজাম

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ইরাব)’ নতুন কমিটি পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 12:37 AM

Updated : 18 Aug 2022, 05:34 PM

দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মুসতাক আহমেদ সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক নিজামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি এম মামুন হোসেন (সময়ের আলো), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), দপ্তর সম্পাদক এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল রুহানী (দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হারুন উর রশিদ (দি ইনডিপেনডেন্ট) তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (দৈনিক সমকাল), মো. নূরুজ্জামান মামুন (আজকালের খবর) এবং ইসমাইল হোসেন (বাংলা নিউজ) নির্বাচিত হয়েছেন।

রাজধানীর সেগুন বাগিচার একটি রেস্তোরায় বুধবার ইরাবের সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তার প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন সভায় উপস্থাপন করলে তা পাস করেন সংগঠনের সদস্যরা।

পরে ইরাবের নতুন কমিটি গঠনের জন্য দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক হোসেন ও বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক সাইফ সুজনকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।

আগ্রহী প্রার্থীরা এদিনই নোমিনেশন ফর্ম সংগ্রহ করে তা কমিশনে জমা দেন। কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।