২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানে টিনের চাপায় শিশুকর্মীর মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ীতে একটি ঢেউটিনের দোকানে টিনের নিচে চাপা পড়ে এক শিশু কর্মচারী নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 09:52 PM

Updated : 18 Aug 2022, 05:33 PM

কুতুবখালীর স্বপন এন্টারপ্রাইজ নামে দোকানে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে দোকান মালিক ও পুলিশ জানিয়েছে।

নিহত মনির হোসেন (১৩) উত্তর কুতুবখালী এলাকায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

দোকানটির মালিক ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোকানের টিন সরানোর সময় একটি বান্ডিল মনিরের শরীরের উপর পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আব্দুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,মনিরের বাবা নজরুল ইসলাম একজন ভ্যানচালক। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ফুলকাইচ্চা গ্রামে। দুই ভাইয়ের মধ্যে মনির ছিল বড়।