রাষ্ট্রপতির সঙ্গে ইরানে নিযুক্ত দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আযম সরকার।
বুধবার বিকালে গাউসুল আযম বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “নতুন রাষ্ট্রদূত দেখা করে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূত ইরানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।”
রাষ্ট্রপতি দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্র বাড়াতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
আবদুল হামিদ নতুন দূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলেও জানান প্রেস সচিব।
