২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় একে ২২ রাইফেলসহ দুজন গ্রেপ্তার 

এ কে ২২ বোরের একটি রাইফেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2019, 11:11 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. কামাল হোসেন (৩৫) ও মো. সাইদুল ইসলাম মজুমদার ওরফে রুবেল (৩০)। তাদের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার শুভপুরে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, রোবরার সায়দাবাদের ওয়ান্ডার ল্যান্ড পার্কের প্রবেশ ফটকের পূর্বপাশের রাস্তা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

রাইফেলটি ছাড়াও দুজনের কাছে ৩০ রাউন্ড গুলিও পাওয়া যায় বলে জানান তিনি।

অস্ত্র-গুলির স্বপক্ষে তারা কোন কাগজ বা লাইসেন্স দেখাতে পারেন নাই জানিয়ে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, “তারা এই রাইফেলটি চট্টগ্রাম থেকে কিনে ঢাকায় এনেছিল বিক্রি করার জন্য।”

এই অস্ত্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।