২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর রামপুরার বনশ্রীতে বাবার বকুনি খেয়ে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2019, 01:22 AM

Updated : 18 Aug 2022, 05:22 PM

নিহত সেবাজ হোসেন (১১) স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুল খান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, স্থানীয় সমবয়সী কয়েকজন খেলা নিয়ে সেবাজের বিরুদ্ধে তার বাবার কাছে অভিযোগ দেয়। এরপর তাকে চড় মারেন বাবা গোলাম মোস্তফা এবং তাদের সাথে খেলতে বারণ করে দেন।

বনশ্রীর ই ব্লকের ৮ নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়ির কেয়ারটেকার মোস্তফা। ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন তিনি।

পুলিশ কর্মকর্তা আব্দুল বলেন, “বাবার ধমক খেয়ে সেবাজ বাথরুমে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগায়। কিছুক্ষণ পরে বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে জানায়।”

সেবাজদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা দক্ষিণ আলোনিয়া গ্রামে।