বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, কমলাপুরে ২৪ জনকে জরিমানা
বিনা টিকেটে ট্রেন ভ্রমণসহ রেলওয়ে আইন ভঙ্গের কারণে কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৪ যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রেল মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী এই জরিমানা করেন।
মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সুপিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৪ জন যাত্রীকে চার হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
“তাদের অধিকাংশই বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করেছেন। এছাড়া অবৈধভাবে প্লাটফর্মে প্রবেশের জন্যও কয়েকজনকে জরিমানা করা হয়।"
