২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি সফর শেষে ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 09:08 AM

Updated : 18 Aug 2022, 05:21 PM

স্থানীয় সময় রোববার রাত ১টা ২৫ মিনিটে লুফ্‌ৎহানজা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দ্যেশ্যে রওনা হন তিনি।

জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকালে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান।

সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন তিনি।

রোববার সকালে প্রধানমন্ত্রী সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মদিনার যান এবং মহানবীর (স.) রওজা জিয়ারত করেন। রাতে মদিনা থেকে জেদ্দা ফিরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন।

ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

পুরনো খবর:

মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর ওমরাহ পালন
রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় ওআইসিকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর