২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৮

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 04:33 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৯৯৭টি ইয়াবা, ১৮৩ পুরিয়া হেরোইন, গাঁজা এবং ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান জানান।