২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য অধিদপ্তরে নতুন ডিজি নাজমানারা

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2019, 10:32 PM

Updated : 18 Aug 2022, 05:18 PM

এই কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফুর রহমান অপুকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরে নতুন মহাপরিচালক

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এ কে এম রফিক আহমেদ, যিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ‍দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলরের মেয়াদ শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে গত ২০ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

ওই আদেশ বাতিল করে রফিককে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হল।