বিদেশের ৮ কেন্দ্রে ৯১.৯৬% পাস
এসএসসিতে বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী এবার পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
গত বছর বিদেশের কেন্দ্রে ৯৩ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৯০ জন।
সেই হিসেবে এবার বিদেশ কেন্দ্রে পাসের হারের পাশাপাশি পূর্ণ জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এবার এসএসসিতে বিদেশের আটটি কেন্দ্রে ৪২৩ জন অংশ নেয়। এদের মধ্যে ৩৮৯ জন পাস করেছে।
এই আট কেন্দ্রের মধ্যে তিনটিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
