জ্যেষ্ঠ সচিব হলেন দুই কর্মকর্তা
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন পদোন্নতি পেয়ে জ্যেষ্ঠ সচিব হয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক আদেশে জানিয়েছে, পদোন্নতি পাওয়া এ দুই কর্মকর্তা আগের দপ্তরেই দায়িত্ব পালন করবেন।
এই দুজনকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরেই তাদের অবস্থান।
২০১২ সালের ৯ জানুয়ারি সরকার প্রথমবারের মত জ্যেষ্ঠ সচিব পদ চালু করে।
