বনানীর অগ্নিকাণ্ডে প্রাণহানিতে ভুটানের প্রধানমন্ত্রীর শোক
বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী তোরে শেরিং।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।”
গত ২৮ মার্চ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২৩ তলা ওই ভবনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক মানুষ।
