২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ওষুধের দোকানে অগ্নিকাণ্ড

ঢাকার গুলশান এভিনিউয়ের একটি ওষুধ দোকানে আগুন লাগার পর ভবনের বাসিন্দারা তা নিভিয়ে ফেলেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 11:56 AM

Updated : 18 Aug 2022, 05:04 PM

মহানগর পুলিশের গুলশান জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, ৪৪ গুলশান এভিনিউয়ের নিচতলায় 'রানা মেমোরিয়াল ডেন্টাল' নামে একটি ওষুধের দোকানে রোববার ভোরে আগুন লাগে।

“ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় কেউ হতাহত হননি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি পুলিশ।