২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন পঞ্চগড় জেলা পরিষদের নতুন চেয়ারম্যান

শপথ নিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 03:09 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

বুধবার সকালে আনোয়ার সাদাতকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু গত ৯ জানুয়ারি মারা যান।

পরে ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ার সাদাত।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা, উপজেলা সব জায়গার চাহিদা ও প্রয়োজনীয়তা একরকম নয়। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। 

উপজেলা পর্যায় থেকেই উন্নয়নে মাস্টারপ্ল্যান করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

উন্নয়ন কাজে ও অবকাঠামো নির্মাণে ফসলী জমি যেন নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের বিষয় গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণে জোর দেন তিনি।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।