টিবি হাসপাতালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী নানা কর্মসূচিতে পালন করেছে ঢাকার শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতাল।
রোববার এই উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্যে এদেশের মানুষের শান্তি নিহিত আছে। আর এজন্য সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে
তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে।”
চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের এই পর্ব উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
এই হাসপাতালের প্রকল্প পরিচালক এবং উপ পরিচালক ডা. আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. নিরুপম দাস, ডা. জাহাঙ্গীর আলম, ডা. কাজী আবুল আজাদ, ডা. আহসান বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের বঙ্গবন্ধুর নিয়ে লেখা বই পুরস্কার দেওয়া হয়।
