দুর্নীতির মামলায় পুলিশ সার্জেন্টের সাত বছরের জেল
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে পৃথক দুই ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী আব্দুর রাজ্জাক।
