২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলাকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে ভোটের দায়িত্ব পালনের সময় একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 05:51 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

মোবারক হোসেন (৫৫) নামের এই ব্যক্তি বৃহস্পতিবার ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দায়িত্ব পালনের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে পাশের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান।

তাৎক্ষণিকভাবে মোবারক হোসেন এবং তার পরিবার সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারেননি তিনি।