জেএমবির নারীদের প্রশিক্ষক গ্রেপ্তার: র্যাব
রাজধানীর ফার্মগেট থেকে মধ্যরাতে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তারের খবর জানিয়ে র্যাব বলছে,বাপ্পী সরকার নামের এই যুবক জেএমবির নারীদের প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন।
র্যাব-২ এর কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মধ্যরাতে বাপ্পীকে (২৪) গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
“বাপ্পী জেএমবির নারী শাখার প্রশিক্ষক। তার কাছ থেকে উগ্রবাদী ও প্রশিক্ষণ সংক্রান্ত বই উদ্ধার করা হয়েছে।”
তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
