রাষ্ট্রপতির কাছে পিএসসির প্রতিবেদন পেশ
যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায় সে লক্ষ্যে বাংলাদেশ কর্ম কমিশনকে (পিএসসি) আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার পিএসসির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি পিএসসির সকল কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।”
রাষ্ট্রপতি আরও বলেন, সব খাতে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন করছে। পিএসসিকেও এর সাথে তাল মিলিয়ে চলতে নিজেকে যোগ্য করতে হবে।
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি পিএসসির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ জানান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল পিএসসির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
পিএসসসি চেয়ারম্যান ২০০৯-২০১৮ সাল পর্যন্ত ৬০ হাজার ৫৫১ জন পিএসসির পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি করছে।
