২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে কথিত বন্দুকযুদ্ধ, মাদকের আসামি নিহত

ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 10:37 AM

Updated : 08 Apr 2022, 03:53 PM

মঙ্গলবার রাত ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মো. মাহমুদুল হকের ভাষ্য।

নিহত মো. কামালের (২৮) বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে এবং এ অভিযোগে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ।

ওসি বলছেন, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

“পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।”

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক উদ্ধারের কথা বললেও তা কী ধরনের মাদক বা পরিমাণ কী- সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।