২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ উপজেলাকে হাওর-দ্বীপ-চর ঘোষণা

দুর্গম বিবেচনায় পার্বত্য উপজেলা ছাড়া দেশের ১৬টি উপজেলাকে হাওর, দ্বীপ বা চর উপজেলা হিসেবে ঘোষণা করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2019, 07:52 PM

Updated : 08 Apr 2022, 03:51 PM

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এক আদেশে এসব উপজেলাকে ওই তিন শ্রেণির উপজেলা হিসেবে ঘোষণা করেছে।

আদেশে বলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকা বহির্ভূত ১৬টি উপজেলাকে হাওর, দ্বীপ বা চর উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এগুলো- কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী এবং ভোলার মনপুরা।

এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে হাওর, দ্বীপ বা চর উপজেলার হিসেবে ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, এই ১৬ উপজেলায় সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নের পর তাদের বাড়তি সুবিধা দেওয়া হবে।

“সরকারি কর্মকর্তাদের সাধারণত উপজেলায় তিন বছর থাকাতে হয়। তবে এসব উপজেলায় দুই বছর থাকলেই হবে।”