২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় তাবলিগের দুই পক্ষে উত্তেজনা

ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2019, 12:42 AM

Updated : 18 Aug 2022, 04:50 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ওয়াসিকুল পক্ষের প্রায় ৪০/৫০ জন মসজিদে গেলে অন্য পক্ষও জড়ো হলে শুরু হয় উত্তেজনা।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সাদপন্থির আসার খবরে জুবায়েরপন্থিরা মসজিদের সামনে এসে অবস্থান নিলে চরম উত্তেজনা দেখা দেয়। দুই পক্ষের উত্তেজনার কারণে মসজিদ কমিটি তাদের চলে যেতে বললেও তারা অবস্থান নেয়।”

পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

ওসি বলেন, “দুই পক্ষকে বোঝানোর চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে।”

রাতে উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক ইয়াদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাদপন্থিরা চলে গেলে রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।”