২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সেবা সপ্তাহে শাহবাগে শোভাযাত্রা

সেবা সপ্তাহের অংশ হিসেবে ঢাকার শাহবাগ থানা থেকে শোভাযাত্রার আয়োজন করেছে পুলিশের রমনা বিভাগ।     

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 05:45 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ স্লোগান লেখা ব্যানার-পোস্টার ও ফেস্টুন নিয়ে সোমবার বেলা ১১টায় এ শোভাযাত্রার সূচনা হয়।

শাহবাগ থানা থেকে দোয়েল চত্বর হয়ে কদমফোয়ারা-পল্টনমোড় দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ, শাহবাগ থানা এবং কমিউনিটি পুলিশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই শোভাযাত্রা থেকে পুলিশের বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।

জনগণকে রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস এবং জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় পুলিশের এ কর্মসূচি থেকে।

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ সেবা সপ্তাহ নিয়ে একটি আলোচনা সভা হয়।

রোববার থেকে সারা দেশে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’ আগামী ২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে ।