২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্য আরও অভিনন্দন

চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2019, 07:40 PM

Updated : 08 Apr 2022, 03:42 PM

হাঙ্গেরির প্রধানমন্ত্রী, ব্রুনেইয়ের সুলতান, আফগানিস্তানের প্রেসিডেন্ট ও এস্তোনিয়ার প্রধানমন্ত্রী পৃথক পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে সোমবার তার কার্যালয় থেকে জানানো হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। 

ভোটের ফল আসার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।