২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে উত্তর কোরিয়ার নেতাদের অভিনন্দন

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট কিম ইয়ং নাম   ও প্রধানমন্ত্রী পাক পং জু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 10:11 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

এই দুজন ছাড়াও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা শেখ হাসিনাকে বৃহস্পতিবার অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভানেত্রী, যে নজির বাংলাদেশের ইতিহাসে আর কারও নেই।