২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে সার্ক, বিমসটেক মহাসচিবের অভিনন্দন

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সার্ক মহাসচিব ও বিমসটেক মহাসচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 01:05 AM

Updated : 08 Apr 2022, 03:41 PM

এছাড়া পার্লামেন্টারি ইউনিয়ন অফ দি ওআইসি মেম্বার স্টেটসের মহাসচিবও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চীনের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে।

সোমবারই নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এনিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী হলেন তিনি, যে নজির বাংলাদেশের ইতিহাসে আর কারও নেই।

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।