প্রধানমন্ত্রী ভোট দেবেন সিটি কলেজ কেন্দ্রে
একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকায়।
শেখ হাসিনা ঢাকার ধানমণ্ডি এলাকার ভোটার। রোববার সকালে সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
বরাবরের মতো এবারের নির্বাচনে শেখ হাসিনা প্রার্থী হয়েছেন জন্মস্থান গোপালগঞ্জে। গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী তিনি।
